করোনা মোকাবলোয় র্স্টাটআপদের নিয়ে বিসিসির জরুরি বৈঠক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্পের স্টার্টআপদের নিয়ে বুধবার (২২ এপ্রিল) একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনলাইনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।
সভায় খাদ্য, চিকিৎসা, শিক্ষাসহ বিভিন্ন খাতের সেবাসমূহ নিশ্চিত করার জন্যে কি কি ধরণের জরুরি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সেই বিষয়ে বিভিন্ন দিক ও কৌশল তুলে ধরেন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।
বৈঠকে উপস্থিত ছিলেন চালডাল, ট্রাক লাগবে, ডিজিটাল আড়তদার, উইমেন অন্ট্রপ্রিনিয়রস অফ বাংলাদেশ (উইবিডি), বাংলা পাজেল, মেডিটর হেলথ, লজারুস রোবোটিক্সসহ আরো অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ আইসিটি বিভাগের পরামর্শক ও উধ্বর্তন কর্মকর্তাগণ।